নিউজটি শেয়ার করুন

সাগরিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিপ্লাস প্রতিবেদক: নগরীর সাগরিকা এলাকায় সড়ক দুর্ঘটনায় রামকৃষ্ণ শর্মা (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রামকৃষ্ণ শর্মা সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের বণিক পাড়ার মৃত পরশুরাম শর্মার ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান , সাগরিকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত রামকৃষ্ণ শর্মা নামে একজনকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।