নিউজটি শেয়ার করুন

সাগরে ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

সাগরে ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

সিপ্লাস প্রতিবেদক: বঙ্গোপসাগরে একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে গেছে। বিকল হয়ে যাওয়া একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ কুতুবদিয়া থেকে ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোট থেকে এসব জেলেদের উদ্ধার করে মঙ্গলবার (৩ আগস্ট) মধ্যরাতে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। বানৌজা অনুসন্ধান বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের কাছে নিয়ে আসে। বুধবার (৪ আগস্ট) সকালে বোটের মালিকের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।
সাগরে ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
জানা যায়, ফিশিং বোটটি ১ আগস্ট ১৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। বোটটির ইঞ্জিন পথিমধ্যে বিকল হয়ে পড়ে । ভাসমান অবস্থায় গত তিনদিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে বোটের মাস্টার জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানান।
জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এক পর্যায়ে বোটসহ জেলেদের উদ্ধার করে।
সাগরে ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here