সিপ্লাস ডেক্স: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিস এলাকার সাগরে। ছুটির দিনে পরিবারের সদস্যদের সঙ্গে ফ্লোরিডায় বেড়াতে এসেছিলেন অ্যান্ড্রু চার্লস এডি নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তি ও তার গর্ভবতী স্ত্রী মার্গট ডিউকস এডি । কিন্তু এসেই পানিতে নামার সঙ্গে সঙ্গে হাঙরের আক্রমণের মুখে পড়েন তিনি। এ সময় পাশেই ছিলেন এডির সন্তানসম্ভবা স্ত্রী মার্গট ডিউকস-এডি। হাঙ্গরের পৃষ্ঠীয় পাখনা দেখতে পান তিনি। রক্তে লাল হয়ে যাচ্ছিল পানি। স্বামীর এমন বিপদ দেখে সন্তানসম্ভবা হয়েও বসে থাকতে পারেননি তার গর্ভবতী স্ত্রী মার্গট ডিউকস এডি। স্বামীকে বাঁচাতে বিনা দ্বিধায় সাগরে ঝাঁপ দেন তিনি এমনটা জানিয়েছে পুলিশ।
পরে হাঙরকে হটিয়ে স্বামীকে নৌকায় টেনে তোলেন মার্গট। অন্যরা কল দেন ফ্লোরিডার জরুরি নম্বার ৯১১ এ। পরে হেলিকপ্টারে করে মায়ামির একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় এডিকে। হাঙরের আক্রমণে ঘাড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।
উদ্ধারকারী রায়ান জনসন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, যখন তারা হাসপাতালে পৌঁছায় তখন এডির অবস্থা খুব জটিল ছিল।
এডি ও মার্গট থাকেন জর্জিয়ায়। ছুটির দিনে পরিবারের সদস্যদের সঙ্গে ফ্লোরিডায় বেড়াতে এসেছিলেন তারা। যখন এডি হাঙ্গরের মুখে পড়েন তখন পরিবারের অন্য সদস্যরা পাশেই স্নোরকেলিং করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ওই এলাকায় প্রায় ১০ ফুট লম্বা একটি হাঙর দেখতে পেয়েছেন। সেটা সম্ভবত বুল শার্ক প্রজাতির।
হাঙরের আক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে শীর্ষে ফ্লোরিডার উপকূল। ২০১৯ সালে ওই এলাকায় ২১ বার হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে। সূত্র: বিবিসি, দ্য সান ও মিরর

