Site icon CPLUSBD.COM

সাজেক থেকে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের একোইজ্জাছড়ি নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।

তারা হলেন মিজান (৩২) মুদি ব্যবসায়ী পিতাঃআবুল কালাম ও মোঃসাগর গ্যাস ব্যবসায়ী পিতাঃআব্দুল হালিম।

তারা সাজেক হতে মটর সাইকেল যোগে বাঘাইহাট আসার পথে এগুজ্জাছড়ি নামক এলাকায় পৌছালে হঠাৎ তাদের উপর শর্টগানের গুলি এসে লাগে।এতে দুইজন আহত হন।

তাদেরকে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট সদরের উদ্দেশ্য পাঠানো হয় হয়েছে বর্তমানে দুজনেই আশংকা মুক্ত বলে জানা যায়।

সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।