Site icon CPLUSBD.COM

সাতকনিয়ায় ১৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

সাতকনিয়ায় ১৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

সিপ্লাস প্রতিবেদক: মাইক্রোবাসের চেসিসে করে অভিনব কায়দায় পাচারের সময় সাতকনিয়ায় ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ (২৯), নুরুল কবির (২৪) এবং দিলুয়ারা বেগম (৩৫)।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘কক্সবাজার থেকে মাইক্রোবাসের চেসিসে করে অভিনব কায়দায় ইয়াবা আনা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১৭ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’