নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় গণপরিবহন শ্রমিকদের খাদ্য দিলেন অতিরিক্ত পুলিশ সুপার

লোহাগাড়া প্রতিনিধি: দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীণ হয়ে পড়া সাতকানিয়া গণপরিবহন শ্রমিকদের পরিবারে খাদ্য দিয়েছেন বাংলাদেশ পুলিশ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্যা।

সোমবার(১৮ মে) দুপুরে সাতকানিয়া আলিয়া মাদ্রাসার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

হাসানুজ্জামান মোল্যা বলেন, পুরো দেশ আজ করোনা ভাইরাসের কারনে মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম ছেড়ে ঘরে অবস্থান করেছেন। ব্যাতিক্রম নয় গণপরিবহন শ্রমিকেরা। দেশের এই ক্রান্তিলগ্নে আজ সব চাইতে বেশি বিপদে গণপরিবহন শ্রমিকেরা । তাদের নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মূহুর্তে তাদের পাশে দাড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে গণপরিবহন শ্রমিকরা তাদের জীবন বাজি রেখে সরকারকে সহযোগিতা করেছে।

তিনি আরো বলেন, দেশের দুযোর্গকালীন সময়ে মানুষের জীবন বাচাঁতে বাংলাদেশ পুলিশ জীবনের ঝুুকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য এখন করোনায় আকান্ত হয়েছে। তাদের কথা চিন্তা করে হলেও আপনারা ঘরে থাকুন নিরাপদ দূরুত্ব বজায় রাখুন পরিবারকে নিরাপদের রাখুন।

মালিক শ্রমিক কল্যান সমিতিকে দুযোর্গকালীন সময়ে গণপরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াতে আহবান জানান।