Site icon CPLUSBD.COM

সাতকানিয়া এবং লোহাগাড়া থানা পুলিশের ত্রাণ বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় গৃহবন্দি হত দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাতকানিয়া এবং লোহাগাড়ার থানা পুলিশ।

মঙ্গলবার(৩১ মার্চ) দুপুরে দুই থানা পুলিশ পৃথকভাবে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দুই‘শ দরিদ্র শ্রমজীবী মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা , লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসেন মাহমুদ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির।

এ সময় উপস্থিত ছিলেন  লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম,সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদসহ দুই থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল,২কেজি আটা, ১ কেজি ডাল, ১কেজি লবণ ১লিটার তেল।

এ সংকটময় পরিস্থিতি পুলিশ সব সময় জনগণের পাশে আছে,সাধারণ মানুষ সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার অনুরোধ এবং যেকোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহবান দুই থানা পুলিশের।