সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণা মোতাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের নির্দেশনায় সাতকানিয়ায় অসহায় জমির মালিকদের ধান কেটে দিলেন সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
(২৩ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তারা সাতকানিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় এই কাজ করে।
সাতকানিয়া সসরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসালাম জানান, ১৯৪৮ সালের ৪’ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা কাল থেকে বাংলাদেশ ছাত্রলীগ দেশের প্রত্যেকটি ক্রান্তিলগ্ন অঅবস্থায় দেশের অঅসহায় মাননুষের পাশে ছিলো। এবারেও কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণা মোতাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের নির্দেশে তারা ধান কাঁটার কাজ সম্পন্ন করেন।
তিনি আরো বলেন সামনে যদি আরো কঠিন সময়ও আসে এতে সাতকানিয়া সসরকারি কলেজ ছাত্রলীগ পরিবার অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসালাম,সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাফসান আনোয়র,এমরান খান রনি,তারেক হোসাইন,মো:মাসুদ,তাহিয়াত,হাবিব,ইমরান,সাগর,ও তমজিদ








