নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের ভাঙচুর-লুটপাট

লোহাগাড়া প্রতিনিধি: সাতকানিয়ায় গভীর রাতে আওয়ামীলীগ নেতার বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ৫ মে(শুক্রবার) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার এওচিয়ার ৬ নম্বর ওয়ার্ডের শহীদ গোলাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
শহীদ গোলাম হোসেনের ছোটভাই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু ছালেহ জানান, বৃহস্পতিবার পুরো পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে বাড়িতে যাওয়ার কথা ছিল আমার। হঠাৎ আমার অসুস্থতার কারণে বাড়িতে যেতে পারিনি। আমি যাওয়ার কথা শুনে এলাকার কিছু চিহ্নিত বখাটে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার উপর হামলা চালাতে বাড়ী ভাঙচুর করেতে আসে। আমাকে না পেয়ে বাড়িতে লুটপাট ও হামলা চালায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তারা সবাই চট্টগ্রামে থাকেন। ঘঠনার দিন সহ দুই দিন বাড়িতে কেয়ারটেকার না থাকা অবস্থায় হয়তো চোর ঢুকে কিছু পায় কি না দেখলো। তবে বাড়ি থেকে নগদ টাকা বা মূল্যবান কিছু নিয়ে যাওয়ার সুযোগ নেই। যেহেতু তারা এখানে থাকেন না। তবুও আমি ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।