সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এর ব্যক্তিগত পক্ষ থেকে তার গ্রামের বাড়ি সাতকানিয়ায় সদর ইউনিয়নের বারদোনায় ইফতার ও সেহরির প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তার গ্রামের বাস ভবনে এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ প্রথম দফায় কয়েক শতাধিক অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সমাজ সেবক নুরুল কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, সাতকানিয়া সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জিয়াবুল হোসেন, স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ জুনাইদ, ছাত্রলীগ নেতা ফয়সাল, আ.ন.ম ইমরান সহ আরো অনেকে উপস্হিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ছোলা, পিয়াঁজ, ডাল, লবন, চিনি, তৈল, মুড়ি সহ মোট তৈইশ কেজি পরিমান খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
চলমান করোনার এবং লকডাউনের কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের মাঝে নেমে এসেছে বিপর্যয়, এ অবস্থায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের প্রেরিত উপহার সামগ্রী পেয়ে খুশী শ্রমজীবি মানুষরা।
উল্লেখ্য কেন্দ্রীয় নেতা আমিন প্রতি রমজান এবং দেশের যেকোন দূর্যোগ মুহুর্তে সাধারণ মানুষের সহযোগিতাত এগিয়ে আসেন। তিনি গেল বছর করোনার সময় কয়েক দফায় সাড়ে আট হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন ।








