সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি: সাতকানিয়া থানাপুলিশের অভিযানে অভিনব কায়দায় মিনি ড্রাম ট্রাককে নষ্ট সাজিয়ে ব্যাকডালার মধ্যে সুকৌশলে ইয়াবা লুকিয়ে ডাম্পার ট্রাকটিকে অন্য একটি ট্রেইলার ট্রাকে করে পরিবহনকালে ১৩ হাজার পিস ইয়াবাসহ পরিবহনে ব্যবহৃত ১টি ট্রেইলার ট্রাক ও ১টি মিনি ড্রাম্প ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থাইং খালীর আব্দুল হকের পুত্র মোঃ জসীম উদ্দিন (২৩), চট্টগ্রাম পটিয়া উপজেলার আশিয়া ৪নং ওয়ার্ডের নুরুল আবছারের পুত্র মোঃ শাহাদাত হোসেন রিকু (২৩) ও ৭ নং ওয়ার্ডের মৃত আহামদ হোসেনের পুত্র মোঃ রিয়াদ হোসেন (১৯)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এসআই মোল্লা মোঃ জাহাঙ্গীর কবির সঙ্গীয় ফোর্সসহ আজ বৃহস্পতিবার রাত ৩টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সাতকানিয়া থানাধীন কেওঁচিয়া ইউনিয়নস্থ তেমুহনি এলাকায় তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় মিনি ডাম্পার ট্রাককে নষ্ট সাজিয়ে ব্যাকডালার মধ্যে সুকৌশলে ইয়াবা লুকিয়ে ডাম্পার ট্রাকটিকে অন্য একটি ট্রেইলার ট্রাকে করে পরিবহনকালে ১৩ হাজার পিস ইয়াবা, পরিবহনে ব্যবহৃত ১টি ট্রেইলার ট্রাক ও ১টি মিনি ডাম্পার ট্রাকটি ৩ জনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সাতকানিয়া থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।








