নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৫

সাতকানিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৫

সিপ্লাস প্রতিবেদক: সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদ প্রকাশ হালা পুতু মনটানার পেছনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর ৫ জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন।

বৃহস্পতিবার ( ৮ জুলাই) রাত সাড়ে ১০টায় মনটানার হালা পুতুর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, শাহনেওয়াজ, মো হেলাল, খালেদা বেগম, দেলোয়ার হোসেন এবং হালাপুতু।

স্থানীয়রা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেকে প্রেরণ করে।

সাতকানিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো সোহেল সিপ্লাসকে বিষয়টি নিশ্চিত করেন।