লোহাগাড়া প্রতিনিধি: সাতকানিয়ায় ৩ আগষ্ট (মঙ্গলবার) ভোরে অভিযান চালিয়ে ট্রাকে করে ইয়াবা পাচারকালে ২ জনকে আটক করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পাচারে ব্যবহৃত পুরাতন ট্রাকটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
আটককৃতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার রাজার কুল ইউনিয়নের হালদার কুল এলাকার মোহাম্মদ ইলিয়াসের পুত্র সাইফুল ইসলাম প্রকাশ কাজল (২৫), সৈয়দ আহমদের পুত্র রহমান আলী প্রকাশ রমজান আলী (২৪)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওসি আনোয়ার হোসেনের নির্দেশে এস আই মোঃ মমিন হোসেন নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার কেঁউচিয়া তেমুহনি এলাকা হতে চট্টগ্রাম অভিমুখী একটি পুরাতন ট্রাকে তল্লাশি চালিয়ে সাইফুল ও রহমান আলী দেখানো মতে ট্রাকের চাকার প্লাস্টিকের কাভারের মধ্যে সুকৌশলে বাঁধা অবস্থায় ৮হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।








