নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় ডাকাত সাইফুল গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সাইফুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে।

সে ডাকাতিসহ ৮ মামলার পলাতক আসামী।

সোমবার(২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী নয়া খালের মুখ নামক এলাকা থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

ডাকাত সাইফুল জনার কেঁওচিয়া তেমুহানীর মনতালুকদার বাড়ির আহম্মদ ছফার ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সাইফুল ডাকাতির প্রস্তুতি মাদক ও মারামারিসহ ৮ মামলার পলাতক আসামী। সোমবার দুপুরে ইয়াবাসহ নয়াখালেরমুখ নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।