নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় নীল আঁচলকে অর্থদণ্ড; জরিমানার ভাগ পেল ক্রেতারাও

সিপ্লাস প্রতিবেদক: সাতকানিয়া পৌরসদরে স্বাস্থ্যবিধি না মানায় ‘নীল আচল’ নামের কাপড়ের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ৭ জন ক্রেতাকে ২০০ টাকা করে ১৪০০ টাকা জরিমানা করা হয়।

নিয়মিত অভিযানের প্রেক্ষিতে (১৬ মে) শনিবার সাতকানিয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এদিকে অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম ফেসুবকে স্ট্যাটাস দিয়ে লিখেন,

বড় একটি দোকানের বাইরে ৪ টা শাটারে ৩ টি করে মোট ১২ টি তালা ঝোলানো। হঠাৎ করে কোনভাবেই বুঝার উপায় নেই ভিতরের কি অবস্থা। বাইরে দাড়ানো একটি ছেলের চোখ সর্বদা সতর্ক, চারদিকে সতর্ক দৃষ্টি। আমাদের দেখা মাত্রই চোখের পলকে ৩ টি তালা লাগানো শেষ এবং বিশেষ শব্দের ফলে ভেতরের সকল লাইট বন্ধ হয়ে গেল। কিন্তু আমাদের চোখ ফাকি দেয়া একটু কঠিন!
দোকান খোলার পর ভেতর ঢুকে চোখ চড়ক গাছ! দোকানের ভেতরে প্রায় ৩৫/৪০ জন ক্রেতা, প্রায় প্রত‍্যেকের সাথেই ছোট বাচ্চা। সামাজিক দূরত্ব / স্বাস্থ্য বিধির কোন বালাই নাই, চলছে কেনা-বেচার মহোৎসব।
আগেই বলেছিলাম, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিক্রেতা যেমন দায়ী; ক্রেতা ও তার চেয়ে খুব কম দায়ী নয়। তাই আজ ১৪ জন ক্রেতা এবং দোকানের মালিককে শাস্তির আওতায় আনা হয়েছে। ভবিষ্যতের ক্রেতারা সাবধান!

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম সিপ্লাসকে বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় ক্রেতা-বিক্রেতা উভয়কে জরিমানা করা হয়েছে এবং সবাইকে সচেতন করেছি।

গেলো ১০ মে থেকে সরকার স্বাস্থ্যবিধির সব শর্ত মেনে করোনাভাইরাস সংক্রমণরোধে সকাল ১০টায় খুলে বিকেল ৪টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা দেয়।