সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেঁওচিয়া তেমুহনীর নিজাম উদ্দীন পেট্রোল পাম্পের সামনে থেকে আসবাবপত্র পরিবহনের আড়ালে পিকআপের এয়ারকুলারে লুকিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের আইস পাচারের সময় দুই যুবক কে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) ভোর রাতে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গুরা মিয়ার ছেলে পিকআপ চালক ফয়সাল আহমদ প্রকাশ ফজল (২৯) ও তার সহকারী উখিয়া কুতুপালং এলাকার আনজর হোসেনের ছেলে জাহেদ আলম (২৫)।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে এক এনজিও কর্মকর্তার আসবাপত্র নিয়ে ঢাকায় যাচ্ছিল পিকআপটি। কিন্তু পিকআপটির মালিক তার আগোচরে ওই পিকআপের এয়ারকুলারের ভেতর প্রায় দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইস লুকিয়ে রাখে। যা চালক ও হেলপারের সহযোগিতায় ঢাকায় পাঠানো হচ্ছিল।
এ ঘটনায় চালক-হেলপার দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনের অপরাধে পিকআপটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।








