Site icon CPLUSBD.COM

সাতকানিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সাবের

পুলিশের তাড়া খেয়ে সাঙ্গু নদীতে ঝাঁপ দেয় সাবের আহমদ

সাতকানিয়ায় পুলিশের তাড়া খেয়ে সাঙ্গু নদীতে ঝাঁপ দিয়ে সাবের আহমদ (৫৫) এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ শঙ্খ ব্রিজের ৫০ ফিট উত্তর-পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টায় দোহাজারী পৌর সদরের বার্মা কলোনি এলাকায় স্থানীয় একটি দোকানে টিভি দেখার সময় পুলিশের তাড়া খেয়ে শঙ্খ নদীতে ঝাঁপ দেন সাবের আহমদ। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি।

তবে বিষয়টি দোহাজারী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মনির হোসেন অস্বীকার করে বলেন, পুলিশ সাবেরকে ধাওয়া করেনি।

এদিকে চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, নিখোঁজের সন্ধানে ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।