নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় ফার্মেসিতে আগুন

সিপ্লাস প্রতিবেদক: সাতকানিয়া পৌর এলাকায় আলম ফার্মেসি নামের একটি ঔষধের দোকানে আগুন লেগেছে।

সাতকানিয়া পৌরসভার কলেজ রোডে হঠাৎ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) দুুপুর সাড়ে ১২ টা নাগাদ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।