লোহাগাড়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ মোতালেব সি আই পি।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌর সভার মেয়র মোহাম্মদ জোবাইর, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন, রুপ কুমার নন্দী, আবদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এর একান্ত সচিব আবু তৈয়ব, একরাম,মহি উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব প্রধান অতিথির বক্তব্যে বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়নের পাশাপাশি প্রতিটি এলাকায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজ আমরা বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছি। আজ আমাদের দিকে তাকিয়ে পাকিস্তান লম্বা একটা নিশ্বাস ছাড়ে। আজকে আমাদের এই সব কিছু অর্জনের সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনে।








