Site icon CPLUSBD.COM

সাতকানিয়ায় মাহফিলে কটুক্তি করা সেই নুরে বাংলা গ্রেপ্তার

ওয়াজ মাহফিলে দু’জন ইসলামি বক্তাকে নিয়ে কটুক্তি করে আক্রমণাত্মক বক্তব্য রাখায় মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামের এক ইসলামী বক্তাকে গ্রেপ্তার করেছেন সাতকানিয়া থানা পুলিশ।

৭ জানুয়ারি ( মঙ্গলবার) রাত ১০টার দিকে উপজেলার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে মৌলানা মাহবুবুল হক আল কাদেরী বক্তব্য রাখার সময় হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, আন্তর্জাতিক বক্তা আল্লামা হাফিজুর রহমান কুয়াকাটা, মিজানুর রহমান আজহারী, মাওলানা আমির হামজাকে কটুক্তি করে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। পরে ওই বক্তব্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। যা মুহূর্তেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ এনে মামলা সাতকানিয়া উপজেলার নলুয়ার পূর্ব ঘাটিয়াডেঙ্গা মৃত আহমদ রহমানের পুত্র মাওলানা আব্দুল মুমিন মামলা করলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ শফিউল কবিরের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে নলুয়া রসুলাবাদ একটি মসজিদ থেকে মাহবুবুল হক আল কাদেরীকে গ্রেপ্তার করা হয়, এ ঘটনায় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪নং নম্বর ওয়ার্ডের মোজাহের পড়ার মাহবুব আলমের পুত্র মনজুর মোর্শেদকে আসামি করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।