Site icon CPLUSBD.COM

সাতকানিয়ায় শিবিরকর্মী গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নাশকতা ও বিস্ফোরক আইনে করা ১১ মামলার পলাতক আসামি শিবিরকর্মী মো. আরমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় সাতকানিয়া থানা পুলিশ।

শিবির কর্মী আরমান উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকার হাঁচি মিয়ার ছেলে।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, আরমানের বিরুদ্ধে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় ১১টি নাশকতা মামলা রয়েছে।

তিনি জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে  এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে মোবাইল নেটওয়ার্কের বাইরে ছিলেন। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।