Site icon CPLUSBD.COM

সাতকানিয়ায় সন্ত্রাসী হামলা : নারীসহ আহত ১০

সাতকানিয়ায় রাতের আঁধারে জোরপূর্বক ভবন নির্মাণের সময় প্রতিবাদ করায় ভাড়াটে সন্ত্রাসীদের স্বসস্ত্র হামলায় গৃহস্থ পরিবারের দুই নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাতে তেমুহানী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন – মো. রাজা মিয়া, মো. জাফর, মো. ছাবের, আব্দুল গফুর ও হৃদয় মহিলাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার তেমুহানী মৌজায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে একদল সন্ত্রাসী ভবন নির্মাণের চেষ্টা করছিলো। একাধিক মামলার আসামী ইউসুফের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা নির্মানকাজ করছিলো। এসময় ওই জায়গার মালিক আব্দুল গফুর ঘটনার প্রতিবাদ করলে ইউসুফের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, কিরচি এবং লাঠিসোটা নিয়ে ভয়াবহ হামলা চালিয়। এতে ঘটনাস্থলে ১০ জন আহত হয়ন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম বলেন, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাড়াটে সন্ত্রাসী ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রহিম ও এনামকে গ্রেফাতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার তেমুহানী মৌজায় ১৫ শতক জমি নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে আদালতে মামলা চলমান আছে। তবে একটি পক্ষ ওই জমির উপর থাকা আদালতের নিষেধাজ্ঞা না মেনে প্রভাব খাটিয়ে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। এ নির্মাণ কাজ বন্ধে গত ৬ জানুয়ারি চট্টগ্রাম অতিরিক্ত জেলা জজ আদালতে (মিস মামলা নং (১৮/২০) ফৌজদারী ১৪৫ ধারা) এবং গত ১৩ জানুয়ারি সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালত ১৫১ ধারায় নিষেধাজ্ঞা দিলেও তার তোয়াক্কা করছে না ওই পক্ষটি। বরং হুমকি-ধমকি ও ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী দলবল নিয়ে জোরপূর্বক রাতে রাতে ভবন নির্মাণ কাজ চালমান রাখে।

বাদি পক্ষের আবুল বশর জানান, সাতকানিয়া উপজেলার তেমুহানী মৌজার ৮১৮নং আর এস খতিয়ানের ২৩০৭ এবং ৩৬৫৮ দাগের ১৫ শতক জায়গার বিরোধ নিয়ে ২০০০ সালে আসামিপক্ষের বিরুদ্ধে সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়। সে মামলা আদালতে এখনো বিচারাধীন। কিন্তু বিচার নিষ্পত্তি না হওয়ার আগেই বিবাদীপক্ষের মৃত নুর নবীর দুই ছেলে মো. ইউসুফ ও সামশুল আলম টাকার প্রভাব খাটিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে রাতে রাতে জোরপূর্বক জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। গতকাল রাতে দ্বিতীয় দফা হামলায় আমার পরিবারের দুই নারী সদস্যসহ ১০ জন আহত হয়েছে। এর আগে জানুয়ারী মাসে প্রথমবার হামলা চালিয়ে আমার পরিবারের এক নারী সমস্যসহ চারজনকে আহত করা হয়।