লোহাগাড়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার কেরানিহাটের উত্তর পাশে নয়াখাল এলাকায় কাভাডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী নিহত ও আরেকজন কে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চমেকে নেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১১ টায় এই দুর্ঘটনা ঘটে। জানাযায় কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়।
মোটরসাইকের আরোহী অপরজনকে গুরুতর অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত তবে তাৎক্ষণিক ভাবে নিহত ও আহত কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্থ গাড়ী পুলিশের হেফাজতে আছে।








