সিপ্লাস প্রতিবেদক: সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে বাগানে কাজ করার সময় হাতির আক্রমণে এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবকের নাম মো. সৈয়দুল ইসলাম (২০)। সৈয়দুল ইসলাম কক্সবাজার জেলার উখিয়া থানার আব্দুস সালামের ছেলে।
মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টার দিকে চরতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুঁইপুরা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বাগানের শ্রমিক হিসেবে কাজ করছিলেন মো. সৈয়দুল ইসলাম। হাতির আক্রমণের পর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মো. সৈয়দুল ইসলামের পরিবারের সদস্যরা থানায় আসছেন। রোহিঙ্গা কিনা পরিবারের সদস্যরা আসলে জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








