নিউজটি শেয়ার করুন

সাতকানিয়ায় ২০হাজার পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থেকে ২০হাজার পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা কাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা কক্সবাজার জেলার টেকনাফ বালুখালী হোয়াইকং এলাকার মৃত নুর মোহাম্মদ পুত্র আব্দুর রাজ্জাক (২৫),চট্টগ্রাম বোয়ালখালী চরগিজিরপুর সিপাহি ঘোনা ইয়ার মোহাম্মদের পুত্র মোঃ তৌহিদুল ইসলাম (১৯)।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে এ এস আই আব্দুল ওয়ারেছ একটি ফোর্স নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাটস্থ পূর্ব পার্শ্বে বাড়ই মোটর ওয়ার্কসপ এর সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মিনি ট্রাকের চ্যানেলের পাইপে করে চ্যাসিসের নীচে বিশেষ ও অভিনব কৌশলে বহন করে নিয়ে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে ২০হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক এবং মোঃ তৌহিদুল ইসলাম দুই মাদক কারবারিকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং আজ ২৩আগস্ট সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।