Site icon CPLUSBD.COM

সাতকানিয়ায় ২৯ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতকানিয়ায় ২৯ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: সাতকানিয়ার ঢেমসা এলাকা থেকে দুই ‍মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

তারা হলেন মো. এ কে আজাদ (৫৪) ও মো. নাহিদ সিকদার সামি (২১)।

এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঢেমসা এলাকা থেকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে ১ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ টাকা।

পরে গ্রেফতারকৃতদেরকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।