Site icon CPLUSBD.COM

সাতকানিয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সাতকানিয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার বিভিন্ন স্থানে ২১ সেপ্টেম্বর, মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

অভিযানে তিনি ভোক্তা অধিকার আইনে সাতকানিয়া-বাঁশখালী সড়কে মোস্তফা মুড়ি মিলকে ৫ হাজার টাকা, পৌরসভার কানুরাম পুকুরের দক্ষিণ পাড়ে নজিব বেকারিকে ২০ হাজার টাকা এবং ধূমপান ও তামাক আইনে এলাহী স্টোরকে ৫শ টাকা ও নেজাম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরওয়ার কামাল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খায়ের আহমদ ও থানার সহকারী পরিদর্শক মো. জহির।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, উপজেলা প্রশাসন ভোক্তার অধিকার রক্ষায় সচেতন রয়েছে। প্রশাসনের ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।