সিপ্লাস প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম বলেন, করোনা ভাইরাস দ্রুত সংক্রমিত হওয়ায় সাতকানিয়া উপজেলা লকডাউন করতে নির্দেশ দিয়েছেন ডিসি স্যার।
তিনি বলেন, ডিসি স্যারের নির্দেশে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়ন করতে বৈঠক করছে। বৈঠকের পর এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

