সিপ্লাস ডেস্ক: গৌরব-ঐতিহ্য, সংগ্রাম ও অর্জনের দীর্ঘ অভিযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এম এ মোতালেব সিআইপি বলেন দীর্ঘ ৭২ বছরের পথ পরিক্রমায় আওয়ামী লীগের হাত ধরেই দেশের মহান স্বাধীনতা অর্জন থেকে শুরু করে চলমান ২০২১ সাল মধ্য আয়ের রাষ্ট্রে বাংলাদেশকে পরিনত করার পথ সমস্ত অর্জন যেমন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে সেই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা কুতুব উদ্দিন চৌধুরী বলেন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সকল জাতি ধর্ম বর্ণের মানুষের নিরাপদ আবাস উন্নত বাংলাদেশ আমাদের গড়তে দেশী বিদেশী সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, কৃষি সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এনামুল হক, নজরুল ইসলাম সিকদার, আব্দুল মান্নান, অ্যাডভোকেট শাহরিয়ার, আবুল কালাম, রূপ কুমার নন্দী খোকন, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক, নাছির উদ্দিন মিন্টু, নঈমুল হক হারুন, শফিকুল ইসলাম তৌহিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আন্জুমান আঁরা সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে ইলিয়াছ চৌধুরী, হাফেজ আহমদ, তাপস কান্তি দত্ত, মোসাদ হোসেন চৌধুরী, আবু হানিফ, রমজান আলী, আ ন ম সেলিম উদ্দিন, আ ফ ম মাহবুবুল হক সিকদার, মনির উদ্দিন, রিদোয়ান উদ্দিন এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভা শেষে কেক কেটে দলের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সম্পন্ন করা হয়।








