নিউজটি শেয়ার করুন

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

সিপ্লাস ডেস্ক:  সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে এমনটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব। তবে বর্তমানে তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন,  গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার করোনা পরীক্ষা করানো হয়। আজ শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার ফল পজেটিভ আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হলেও সুস্থ আছেন। তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।