সাতকানিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা’র “No Mask, No Service” উদ্যোগকে স্বাগত জানিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সাতকানিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সাতকানিয়া উপজেলা সম্মানিত সভাপতি জোনাইদুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সদস্য হুদয় দাশ উক্ত সংগঠনের শুভাকাঙ্ক্ষী নবাব উদ্দিন সহ প্রমূখ।
শুক্রবার বিকেল ৩টা থেকে সংগঠনটি ফেসমাস্ক বিতরণ শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে মাস্ক বিতরণ কার্যক্রম। এইসময় রিক্সাচালক, বিভিন্ন যানবাহন চালকসহ সাধারণ মানুষের মাঝে ফেস মাস্ক বিতরণ করা হয়।
এ সময় জোনাইদুল ইসলাম রিমন বলেন, মাস্ক পড়া ব্যাধতামূলক করছে বাংলাদেশ সরকার তাই করোনা ঝুঁকি কমাতে মাস্ক পড়তে হবে এবং করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে জনসচেতনতা গড়ে তুলতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবে না। দরকারি প্রয়োজনে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে সর্তকতা অবলম্বন করতে হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্বিগুণ বা তারচেয়ে বেশি মূল্যে ভোক্তাদের মাস্ক কিনতে হচ্ছে। তাই আমরা বিনামূল্যে ফেস মাস্ক বিতরণ করছি। আমাদের সংগঠন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে।








