“নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক জীবন রঙিন ” এই শোলগানে সাতকানিয়া নলুয়া দ্বিজেন্দ্রলাল কারণ উচ্চ বিদ্যালয়ে ১ জানুয়ারি ২০২০ ইংরেজি বুধবার সকালে স্কুলে মাঠ প্রাঙ্গনে বই বিতরণ উৎসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা সভাত্বিতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দ্বিজেন্দ্রলাল কারণের কনিষ্ঠ পুত্র ও অন্যতম দাতা সদস্য সুকুমার কারণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ পিন্স, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোহাম্মদ আলমগীর আলম, মোঃ লোকমান, মোঃ সাহাদাত হোসেন, নারী নেত্রী ও অভিভাবক সদস্য নাছিমা আক্তার, জলি দাশ আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শেফাল কান্তি সুশীল, শিক্ষক বিদ্যুৎ মজুমদার, জালাল উদ্দীন আহমদ, আতাউল্লাহ বোখারী, ধর্ম যতন বড়ুয়া, দিলিপ কুমার শিল, ইন্দিরা ভট্টাচার্য, রোপেন সুশীল, রয়েল দাশ প্রমুখ।
আলোচনা শেষে জে. এস. সিতে শতভাগ পরিক্ষা পাস করা ছাত্রছাত্রী দের মাজে মিষ্টি বিতরণ করাহয়।

