চন্দনাইশ প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ সাতকানিয়া( আংশিক) উপজেলাধীন ১১নং কালিয়াইশ বিওসির মোড় এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন মোঃ সাবিদুল ইসলাম সাজ্জাদ (২১) নামে এক যুবক।
স্থানীয় সূত্রে জানা যায় কালিয়াইশ ১ নং ওয়ার্ডের ইসলাম মিয়ার ছেলে রবিউল আলম( ২৩)র ছুরিকাঘাতে খুন হয় সাজ্জাদ।
বৃহস্পতিবার (১২অক্টোবর) রাত ৮টার দিকে বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো.সাজ্জাদ দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যদিওবা নিহতের বাড়ি দোহাজারীতে কিন্তু হতাহতের ঘটনাটি সাতকানিয়া থানার। তবুও আমি সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে আমি বিষয়টি সাতকানিয়া থানায় অবগত করেছি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন সরকার।








