সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার গরীব-অসহায় মানুষের কাছে তৃতীয় দফায় বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ত্রাণ পৌছে দেয়া হয়েছে।
দেশে করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেয়ার পর দুই দফায় সহযোগিতার পর শুক্রবার (২৪ এপ্রিল) আসন্ন রমজানকে সামনে রেখে তৃতীয়বারের মত এ সহযোগিতা করা হয়। সকালে সাতকানিয়ার কেরানীহাটে প্রথমে ত্রাণ বিতরণ করা হয়। পরে লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নে কয়েক হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন। তৃতীয় দফায় ৩১০০ পরিবারকে সহযোগিতা করা হয়েছে জানিয়ে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দুর্যোগ কাটিয়ে ওঠা পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।








