চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সাতকানিয়া-লোহাগাড়া থেকে নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করে উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি সাতকানিয়া কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী জনি, নির্ঝর বড়ুৃয়া জয়, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শিমুল বড়ুয়া, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক সৌরভ দাশ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক উপ-সম্পাদক সাজেদুল হক সাজ্জাত, তথ্য প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ এনাম, সহ-সম্পাদক মোস্তাক আহমেদ ও মোহাম্মদ রায়হান প্রমুখ।
এতে বক্তারা, দীর্ঘ ২২ বছর পর দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, ‘এই ছাত্রলীগ শেখ হাসিনার নিজের ছাত্রলীগ। তাই নেত্রী যাদের কমিটিতে স্থান দিয়েছেন তারাই চূড়ান্ত। এর বিপরীতে কোনো কথা হতে পারে না।’








