নিউজটি শেয়ার করুন

সাতকানিয়া সার্ভেয়ার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সাতকানিয়া সার্ভেয়ার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সার্ভেয়ার আবু কালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সার্ভেয়ার নুর রহমান ।

(২৭ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় সাতকানিয়া কেরানীহাটস্থলে সাতকানিয়া সার্ভেয়ার সমিতির কার্যালয়ে  এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলার মাদার্শা ইউনিয়নের সন্তান ও নবনির্বাচিত সভাপতি সার্ভেয়ার আবুল কালাম বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে শান্তি-শৃংখলায় সার্ভেয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ।সাধারণ জনগণের মধ্যে অনেক সময় ভূমি বিষয়ে ভুল বোঝাবুঝির মাধ্যমে বিরোধ সৃষ্টি হয়। বিরোধপূর্ণ বিষয় সার্ভেয়ারদের সঠিক পরিমাপের মাধ্যমে বিরোধের অবসান ঘটে।

তিনি দেশ, জাতি ও সমাজের উন্নয়নে সার্ভেয়ারদের সততা, স্বচ্ছতা ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

পরে নব-নির্বাচিত সার্ভেয়ার সমিতির সদস্যরা স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।