নিউজটি শেয়ার করুন

সাদেক হোসেন খোকা মারা গেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির জ্যেষ্ঠ  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার বেলা পৌনে ৩টায়  বলেন, “এখনই নিউ ইয়র্ক থেকে আমি টেলিফোনে জেনেছি, আমাদের দলের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আর নেই। নিউ মারা গেছেন।”

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খোকার অবস্থা খারাপের দিকে যাওয়ায় গত সাপ্তাহে ঢাকা থেকে নিউ ইয়র্কে যান তার বড় ছেলে ইশরাক হোসেন।

ফেইসবুকে তিনি জানিয়েছেন, নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০) সাদেক হোসেন খোকার মৃত্যু হয়।