আমিরাত প্রতিনিধি: ইলেক্ট্রিক্যাল প্লাম্বিং ও বিল্ডিং মেটেরিয়ালের বিপুল সমাহার নিয়ে শিল্পনগরী মোছাফ্ফাহ সানাইয়ার ৫ নম্বরে দেশীয় ব্যবসায়ীদের যৌথ মালিকানাধীন “গ্রীণ টাউন বিল্ডিং মেটেরিয়ালস্ এলএলসির যাত্রা শুরু হল।
শুক্রবার (১৯ মার্চ) বাদে আছর এর ফিতা সূচনা করেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, অনুকরণীয় নেতৃত্ব ও সমাজ সেবার জন্য ইউএই সরকার কর্তৃক ‘লিডিং বাই এক্সাম্পল’ এ্যাওয়ার্ড প্রাপ্ত কমিউনিটি ব্যক্তিত্ব জননেতা আলহাজ্জ্ব ইফতেখার বাবুল।
এ সময় প্রতিষ্ঠানের পার্টনারগণসহ বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শওকত আকবর, সহ সভাপতি জামশেদ আহমেদ, মোহাম্মদ জাহাংহীর চৌধুরী,রিয়েল স্টেইট ব্যবসায়ী মোহাম্মদ আজম খান, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমিন, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম নেওয়াজ, বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী রবিউল হাছান তালুকদার, মোহাম্মদ সেলিম প্রমুখ।
উদ্বোধনকালে আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল বলেন, নানা সীমাবদ্ধতার মাঝেও দেশীয় ব্যবসায়ীরা আমিরাতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন যা সত্যিই প্রশংসার দাবীদার। ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার আহবান জানান।
প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ নাছির মোহাম্মদ শাহেদ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুস্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাইজভান্ডার হক কমিটি মোছাফ্ফা শাখার সভাপতি আলহাজ্ব মাহাবুবুল আলম ভান্ডারী।

