বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওনকে কোলে নিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা–সমালোচনার ঝড় বইছে।
রোববার (২২ আগস্ট) অভিনেতা দেব তাঁর নিজের ভেরিফাইড ফেসবুকে সানি লিওনের সাথে ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে দেব লেখেন, ‘এমনি’। ছবিতে দেখা যাচ্ছিলো দেব দুটো ছবিতেই নানান ভঙ্গিতে সানিকে কোলে নিয়েছেন।
মূলত নাচের জনপ্রিয় শো ‘DANCE DANCE JUNIOR SEASON-2’ এর গ্র্যান্ড ফিনালেতে অতিথি হয়ে আসেন দেব, সানি লিওন ছাড়াও আরো একাধিক অতিথি। উপস্থিত ছিলেন নাচের মাস্টার ’রেমু দি সুজা’।
তারও আগে দেব তার ফেসবুকে নাচের আরো তিনটি ছবি আপলোড করেন। এদিকে দেবের এসব ছবি প্রকাশের পর, পোস্টের কমেন্ট বক্সজুড়ে হাজারো মন্তব্যে পড়তে থাকে।
দু’টি পোস্টের কমেন্টবক্সজুড়ে নেতিবাচক মন্তব্যের সংখ্যাই সবচেয়ে বেশি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত দেখা যায়, ২১ ঘন্টা আগের পোস্টে ১ লাখ ৬৬ হাজার রিয়েক্টের বিপরীতে কমেন্ট পড়েছে ২২ হাজারের বেশি। শেয়ার হয়েছে আড়াই হাজারের অধিক।
আর ১ ঘন্টা আগের পোস্টটিতে ২৩ হাজার লাইক, আড়াই হাজার কমেন্ট পড়েছে।

