নিউজটি শেয়ার করুন

সানোয়ারা আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে এক সপ্তাহেও ফেরেন নি মোবারক আলী, সন্ধান চায় পরিবার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার সানোয়ারা আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে এক সপ্তাহ পরও বাসায় ফেরেন নি মোবারক আলী(৫৬)। এ অবস্থার তার সন্ধান চেয়েছে তার পরিবার।

এ বিষয়ে মোবারক আলীর ছেলে ওসমান সারোয়ার নগরীর চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি নং৭০০, তাং ১৩/০৮/২০২১ইং) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই সকাল ৬টার দিকে মোবারক আলী  সানোয়ারা আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেন নি। আত্মীয় স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি।

জিডিতে বলা হয়, মোবারক আলীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফরসা, গঠন মাঝারি, মুখ মন্ডল গোলাকার, মুখে সাদা দাড়ি আছে এবং চুলের রং সাদা।

বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি এবং চেক শার্ট।

কোন হৃদয়বান ব্যক্তি মোবারক আলীর খোঁজ পেয়ে থাকলে ০১৮৫৬০১৮৯২৮  অথবা ০১৮৮০৯২৯৭৫৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here