নিউজটি শেয়ার করুন

সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ সদস্যের বাংলাদেশ দল

সিপ্লাস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই দলে নতুন মুখ মো.হৃদয়।

সোমবার সন্ধ্যায় চূড়ান্ত দল ঘোষণা করে বাফুফে।

১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফে অংশ নিতে মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল।

১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল।

রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here