সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ২নং গেইট থেকে অক্সিজেন সড়কের শেরশাহ থেকে অক্সিজেন মোড় পর্যন্ত সড়ক বাতিগুলো অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে।
গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে অগনিত যানবাহন ও পথচারী। সেই সাথে যুক্ত হয়েছে ফৌজদার হাট বাইপাস সড়কদিয়ে আসা পন্যবাহী লড়ি ও কাভার্ড ভ্যানসহ মালামাল বোঝায় ভারি যানবাহন।
দীর্ঘ এই পথটি অন্ধকার হয়ে থাকায় সম্প্রতি বেড়েছে চুরি ছিনতাই ও দূর্ঘটনার আশঙ্কা।

রোববার রাত ১১ দিকে সিপ্লাসের প্রতিবেদকের ক্যামরায় ধরা পড়ে এমনচিত্র।
কয়েকজন চালকের সাথে কথা বলে জানা যায়, রাতে সাধারণত ছোট গাড়ি কম থাকায় বড় গাড়ির গতি একটু বেশি থাকে।দীর্ঘপথ অন্ধকার থাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সাগুলো খুব কম দেখা যায়।অনেক সময় গাড়ী নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়ে যায়।

প্রতিদিন ছোটখাটো অনেক দূর্ঘটনা ঘটেই চলছে।
একজন কাভার্ড ভ্যান চালক জানান, ঝুঁকিপূর্ণ ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড। অক্সিজেন টু ২নং গেইট সড়কের বায়েজিদ কানেক্টিং এলাকায় একেতো অন্ধকার অন্যদিকে ট্রাফিক ব্যবস্থাও দুর্বল। এই এলাকায় গাড়ি মোড় নিতে প্রায় দূর্ঘটনার শিকার হয়।

বিষয়টিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বহীন আচরণ ও অবহেলা বলে দায়ী করছেন পথচারীরা ।
গত কয়েকদিন আগে বায়েজিদ এলাকায় এক গার্মেন্টসকর্মী রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে।
দীর্ঘদিন এই পথের সড়কবাতি নষ্ট থাকা প্রসঙ্গে জানতে চাইলে চসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ সিপ্লাসকে বলেন, কিছুদিন আগে দুর্বৃত্তরা বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে।এ বিষয়ে আমরা থানায় অভিযোগও করেছি। মেয়র মহোদয়ও অবগত আছেন। আশা করি শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে।








