নিউজটি শেয়ার করুন

সাবধান : আবারও ফিরেছে জোকার

সিপ্লাস ডেস্ক: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসের অন্যতম আতঙ্কের নাম জোকার ভাইরাস। এটি শুধু একটি ম্যালওয়ার নয়, ডিভাইসের ফাইল নষ্ট করেই ক্ষ্যান্ত হবে। এটি ডিভাইস থেকে গোপনে ব্যাংক সংক্রান্ত তথ্য (যদি থাকে) নিয়ে পুরো অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। সম্প্রতি আবারও সক্রিয় হয়ে উঠেছে জোকার ভাইরাস। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে। সাধারণত এ ভাইরাস প্লে স্টোরে কোনো অ্যাপের মধ্যে লুকিয়ে থাকে। কেউ এসব অ্যাপ ইনস্টল করলেই অ্যাকাউন্টের অর্থ খোয়ানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে!

মূলত অ্যান্ড্রয়েড প্ল্যাটফরমের প্লে-স্টোরে অ্যাপে লুকিয়ে থাকে এরপর সেসব অ্যাপ কেউ ইনস্টল দিলেই তাকে টার্গেট করে গুরুত্বপূর্ণ তথ্য এমনকি অ্যাকাউন্টের টাকা ‘অনলাইন পেমেন্ট’ সুবিধার মাধ্যমে হাতিয়ে নেয় জোকার। ২০১৭ সালে প্রথম ধরা পড়ে এ ম্যালওয়ারটি। তখন গুগল কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করে সন্দেহভাজন ১৭০০ অ্যাপ প্লে-স্টোর থেকে মুছে দেয়। গত বছরের সেপ্টেম্বরে, ২৪টি অ্যাপে জোকার ভাইরাসের উপস্থিতি ছিল। এ অ্যাপগুলো তখন যুক্তরাষ্ট্র, স্পেন, ব্রাজিলসহ ৩০টি দেশের পাঁচ লাখেরও বেশিসংখ্যক মানুষের স্মার্টফোনে ইনস্টল করা ছিল। এরপর এ ব্যাপারে অভিযোগ পেয়ে অ্যাপগুলো বন্ধ করে দেয় গুগল। কুইক হিলের গবেষকদের মতে, জোকার ভাইরাস ব্যবহারকারীর ডেটা হাতিয়ে নেয়। জোকার ম্যালওয়্যার একটি অত্যন্ত বিপজ্জনক ম্যালওয়্যার এবং এটি ক্রমাগত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোকে টার্গেট করে। জোকার ভাইরাসটি অ্যান্ড্রয়েড ইউজারদের অনুমোদন ছাড়াই বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইব করতে সক্ষম। এ বছরের জুন মাসে প্রথমবার এ ভাইরাসকবলিত কিছু অ্যাপের কথা জানা যায়।

সাম্প্রতিক সময়ে আবার ‘জোকার’ ভাইরাস ফিরে এসেছে বলে প্রমাণ পেয়েছেন বেলজিয়ামের পুলিশ বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, আটটি অ্যাপে জোকার ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে অ্যাপগুলোর নামও সামনে আনা হয়েছে। এ অ্যাপগুলো হলো Axuiliary Message, Element Scanner, Fast Magic SMS, Free CamScanner, Go Messages, Super Message, Super SMS, Travel Wallpapers। কারও মোবাইলে এ অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা থাকলে সেগুলোকে তাৎক্ষণিক ডিলিট করার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here