নিউজটি শেয়ার করুন

সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম আর নেই

সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম আর নেই
রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম (৭০) আর নেই।
৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১ টায় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে বার্ধক্য জনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি উরকিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হারপাড়া গ্রামের মৃত আলহাজ্ব ইয়াকুব আলীর তৃতীয় পুত্র এবং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই মেয়ে সহ অনেক গুণগ্রহী রেখে যান। আজ রাত নয়টায় মরহুমের নিজ গ্রামের স্থানীয় জামে মসজিদ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
এই মুক্তিযোদ্ধার মৃত্যুে শোক জ্ঞাপন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, রাউজান ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, নোয়াপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও উরকিরচর জনতা সংঘের সভাপতি এস. এম. জাহাঙ্গীর সুমনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here