Site icon CPLUSBD.COM

সাবেক চসিক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী করোনায় আক্রান্ত

সিপ্লাস প্রতিবেদক: করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।

বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করে সবার দোয়া কামনা করেছেন।