নিউজটি শেয়ার করুন

শেভ করতে দাঁড়িয়ে স্ট্রোক! ঢলে পড়েন মৃত্যুর কোলে

সাবেক ছাত্রলীগ নেতা, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন৷

শুক্রবার (১৫নভেম্বর) ভোরে প্রতিদিনের মত অফিসে যাওয়ার পূর্বে শেভ করতে দাঁড়ালে, হঠাৎই স্ট্রোক করেন  তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।তিনি স্ত্রী, কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তার এক বন্ধু জানায়, সীতাকুন্ড শিপইয়ার্ডে কর্মরত আতাউর প্রতিদিনের মত কর্মস্থলে যাওয়ার পূর্বে শেভ করতে দাঁড়ালে হঠাৎ স্ট্রোক করেন তিনি। মুখে শেভের ফোম লাগানো থাকলেও, শেভ করা আর হয়নি তার।

তাঁর বাড়ি কালীপুর ইউনিয়নের পালেগ্রামে।

মৃত্যুর আগ তিনি পর্যন্ত পালেগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ মাসুদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকেও শোক প্রকাশ  করা হয়।

আজ বাদ আসর পালেগ্রাম হাকিম মিয়া শাহ মাদ্রাসা প্রসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে।