নিউজটি শেয়ার করুন

সাবেক ছাত্রলীগ নেতা আমির হামজা মুকুলের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

সিপ্লাস ডেস্ক: সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আমির হামজা মুকুলের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৪মার্চ) দুপুরে নগরীর রুপনগর কমিউনিটি সেন্টারে মুকুল স্মৃতি সংসদের উদ্দ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে মুকুল স্মৃতি সংসদের সভাপতি প্রাক্তন ছাত্রনেতা শহিদুল আলম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারুল হাসান মিটুর পরিচালনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রলীগ নেতা চৌধুরী হাসান মাহমুদ হাসনী,রফিউল হায়দার রফি,মঞ্জুর মোর্শেদ ফিরোজ,সৈয়দ সাইফুদ্দিন আহমেদ,মাসুদুর রহমান, মিল্টন ওয়ালিদ, আনোয়ারুল ইসলাম বাপ্পি, শৈবাল দাশ সুমন,ওয়াহিদুল আলম শিমুল,ইফতেখার উদ্দিন সাগর,আ.ন.ম মিনহাজ উদ্দিন,এরশাদুল্লাহ চৌধুরী টিটু,সাজ্জাত হোসেন,সাখাওয়াত হোসেন সাকু,নুরুল ফয়সাল মাহমুদ,আব্দুল কাদের,শফিকুল রহমান তাপস,লুৎফুর রহমান কিরণ,জাওইদ চৌধুরী, জাফর আল তানিয়ার,জাহাঙ্গীর হোসেন,রিয়াতুল করিম রিয়াদ,ওমর ফারুক সুমন,অনুপম চৌধুরী, সাব্বির আজাদ,আশরাফ জামান ও মরহুমের সন্তান আরিয়ানা আমির হামজা।

অন্যদিকে, বিকেলে গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গনে তার কবর জিয়ারত করা হয়। এ সময় নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ২৪ মার্চ সড়ক দুর্ঘটনায় সাবেক নগর ছাত্রলীগ নেতা আমির হামজা মুকুল নিহত হন।