নিউজটি শেয়ার করুন

সাবেক মন্ত্রী মীর নাছিরের মায়ের ইন্তেকাল, জানাজা এশার নামাজের পর

সাবেক মন্ত্রী মীর নাছিরের মায়ের ইন্তেকাল

সিপ্লাস প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীনের  মা ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের দাদী মোছাম্মৎ রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১০ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে ১ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

রবিবার বাদে এশা হাটহাজারী উপজেলার মীরের খীলস্থ মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুল মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মীর মোহাম্মদ নাছির উদ্দীনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা রোকেয়া বেগম একজন পরহেজগার, ধর্মপ্রাণ ও দানশীল মহিলা ছিলেন। তিনি তার ছেলে মেয়েদের সুসন্তান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যদের মতো আমরাও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

নেতৃবৃন্দ মরহুমা রোকেয়া বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার,আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here