Site icon CPLUSBD.COM

সামাজিক দূরত্ব না মেনেই এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশের ত্রাণ বিতরণ আনোয়ারায়

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় প্রশাসনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনেই ত্রাণ বিতিরণ করেছে বেসরকারি এনজিও সংস্থ্যা ব্যুরো বাংলাদেশে।
শনিবার (১৬ মে)সকালে আনোয়ারা উপজেলা পরিষদ মাঠে থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ ঘন্টা প্রখড় রোদে দাঁড় করিয়ে রেখে পরে শতশত লোককে জড়ো করে ত্রাণ বিতরণ করে এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশ। কিছুদিন থেকে সবাইকে মাস্ক ব্যবহারে প্রশাসন বাধ্য করলেও এখানে জড়ো হওয়াদের বেশির ভাগ মানুষের মুখে মাস্কও ছিল না।
এ সময় সাহায্য প্রার্থী মানুষগুলো ঠাসাঠাসি করে ত্রাণ নিতে দেখা যায়। শুধু সাহায্য প্রার্থীরাই নয় এনজিও কর্মকর্তাদের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সারা দেশে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলে সবশ্রেণি পেশার মানুষকে যখন সরকার ঘরে থাকতে বলছে তখন আনোয়ারার এই এনজিওর এমন কান্ড অবাক করছে সবাইকে।
এ সময় ত্রাণ বিতরণ উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ব্যুরো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় ব্যাস্থাপক মো. মোহসীন হোসেন খাঁন, কক্সবাজার আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল কুমার সাহা, চট্টগ্রাম বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ও সহকারি প্রশিক্ষণ কর্মকর্তা আবুল বাসার। ত্রাণ নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধা মহিলা বলেন, ত্রাণ নেয়ার জন্য সকাল ৯ টায় এখানে এসেছি। সাড়ে ১০ টায় কর্মকর্তারা আসলে ঠেলাঠেলি করে ত্রাণ বিতরণ শুরু করে। দেড় ঘন্টাপর রোদে দাঁড়িয়ে থেকে ত্রাণ নিয়ে যাচ্ছি বাড়িতে। লোকসমাগমে ত্রাণ বিতরণ সম্পর্কে জানতে চাইলে ব্যুরো বাংলাদেশের আনোয়ারা উপজেলার শাখা ব্যবস্থাপক মো.আনোয়ার হোসেন বলেন আমরা স্বাস্থ্য বিধি মেনেই ত্রাণ বিতরণ করেছি।
এ বিষয়ে জানতে আনোয়ারা উপজেলা নিবার্হী অফিসার শেখ জোবায়ের আহমেদ এর মুঠোফোনে বলেন, এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশের ত্রান বিতরণে আমি গিয়েছিলাম, কিন্তু তারা করোনা প্রতিরোধে সরকারের জারিকৃত বিধি না মানায় আমি ত্রাণ বিতরণ না করে চলে আসি।