আদর্শ শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণজেলা, বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যেগে মাদক বিরোধী সমাবেশ, ক্লাস ভিত্তিক কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির ব্যক্তব্যে এ কথা বলেন।
২২ অক্টোবর সকালে কধুরখীল জলিল আম্বিয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তিলক বরণ দে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন প্রধান আলোচক ছিলেন পৌর প্যানেল মেয়র শাহাজাদা এস এম মিজানুর রহমান।
অধ্যাপক রাশেদা খানম ও মুহাম্মদ সাইফুদ্দিন খালেদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম, সুভাস কান্তি দাশ, রিদুয়ানুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, দ.জেলার সভাপতি মুহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, পৌরসভার সভাপতি তাজুল ইসলাম, ইউনুছ টিপু, টিপু চৌধুরী, বিল্পব দাস, মোহাম্মদ শাকিল, সৈয়দ আরমান, আরিফুল হোসাইন, মো. মহিন উদ্দিন, মো. মিজান, মোস্তফা খাতুন তুমিলা, রত্না নাথ, ফারজানা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, আজকের তরুণরায় আগামিতে নেতৃত্ব দেবে। তারা আগামি দিনের উজ্জল ভবিষ্যৎ। আলোকিত দেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মদের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে বিরত রাখার জন্য সামাজিক সংগঠনের মাধ্যমে মাদকের বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি পূর্বাশার আলোর উদ্যেগকে স্বাগত জানিয়ে এই সমস্ত কর্মসূচি অব্যাহত রাখার আহবান জানান।

